শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শেষ

Reporter Name
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনের ‘সুন্নতে ভরা’ ইজতেমা শেষ হয়েছে। আজ শনিবার রাজধানীর কাওলা এলাকায় আশিয়ান সিটি মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই ইজতেমা। দাওয়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল মোবিন আত্তারি মোনাজাত পরিচালনা করেন। ইজতেমার শেষ দিন আজ শনিবার সকাল থেকে দাওয়াতে ইসলামীর দায়িত্বশীলেরা কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এর মধ্যে শরিয়তের বিধিবিধান, নামাজের গুরুত্ব, জুলুম-অত্যাচারের পরিণতি, ইসলামের আলোকে জীবন গড়া ইত্যাদি নিয়ে আলোচনা হয়। বয়ান করেন দাওয়াতে ইসলামী মোবাল্লিগ কাওসার আত্তারি, ইয়াসিন আত্তারি, শাহরুখ আত্তারি প্রমুখ। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর তিন দিনের ইজতেমা শুরু হয়। এই তিন দিনে দাওয়াতে ইসলামী মোবাল্লিগরা বিষয়ভিত্তিক বয়ান করেন। দাওয়াতে ইসলামীর গণমাধ্যম শাখার দায়িত্বশীল মহাম্মদ জহিরুল ইসলাম আত্তারি সাংবাদিকদের বলেন, ইজতেমা থেকে মুসল্লিরা ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের জন্য ইসলামের দাওয়াত নিয়ে বের হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us