শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এশিয়ায় যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটের

Reporter Name
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫ দেশ নিয়ে চীনের উদ্যোগে গঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্তবাণিজ্য জোট।

বিশ্ববাণিজ্যে আগামী দিনের এ জোট বড় ধরনের প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। এ জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের ৩০ শতাংশ মানুষের বসবাস।  খবর জাজিরার।

 

রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিন ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ নামে নতুন এ জোট গঠনের চুক্তি হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দশ দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে।

আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে বারাক ওবামার সময়ে ১২ দেশের ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন।

আরসিইপি চুক্তি ওবামার সেই জোটের জন্যও বড় ধাক্কা হয়ে এলো এবং চীনের অর্থনৈতিক উচ্চাশা পূরণের পথকে আরও মজবুত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশ। এর মধ্য দিয়ে যে মুক্তবাণিজ্য এলাকা তৈরি হবে, তা আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্তবাণিজ্য অঞ্চল বা ইউরোপিয়ান ইউনিয়নের চেয়েও বড় হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us