শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হংকংয়ে গণতন্ত্রপন্থি আইনপ্রণেতাদের গণপদত্যাগ

Reporter Name
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

হংকংয়ে পদত্যাগ করেছেন গণতন্ত্রপন্থি সব আইনপ্রণেতা। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে চার জনকে সরকার অযোগ্য ঘোষণার পর এই গণপত্যাগের ঘোষণা দেন তারা।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হলে হংকংয়ের যে কোনো আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণার বিধান রেখে বুধবার একটি আইন পাস করে বেইজিং। চীনের এই পদক্ষেপকে হংকংয়ের স্বাধীনতা খর্ব করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আইনটি পাস হওয়ার পর হংকং কর্তৃপক্ষ চার আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে। এর কিছুক্ষণ পরই হংকং ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান উ চাই-ওয়াই সাংবাদিকদের জানান, তারা নগরীর আইনপরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘যাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে আমরা আমাদের সেই সহকর্মীদের পাশে দাঁড়াব।’

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি জানিয়েছে, যেসব আইনপ্রণেতা হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন করবেন, চীনের স্বার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে অস্বীকার করবেন, হংকংয়ে হস্তক্ষেপের ব্যাপারে বিদেশি বাহিনীর সহযোগিতা চাইবেন কিংবা অন্য কোনোভাবে জাতীয় নিরাপত্তাকে হুমকি দিবেন তাদেরকে অযোগ্য ঘোষণা করা হবে। নতুন আইনটিতে আদালতের দ্বারস্থ ছাড়াই যে কোনো আইনপ্রণেতাকে বরখাস্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে হংকং সরকারকে।

 

বিবিসি জানিয়েছে, বেইজিংয়ে প্রস্তাবটি পাস হওয়ার কিছুক্ষণ পর আইনপ্রণেতা অ্যালভিন ইয়াং, কোক কা-কি, ডেনিস কোক এবং কিনিথ লিয়াংকে অযোগ্য ঘোষণা করা হয়। এই চারজন মধ্যপন্থি হিসেবে পরিচিত। তবে তারা কখনোই হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন দেননি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us