শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পাকিস্তান সফরে ইরানের জাভেদ জারিফ

Reporter Name
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দুই দিনের সফরে মঙ্গলবার পাকিস্তানে এসেছেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে এমন তথ্য মিলেছে।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি দলও জাভেদ জারিফের সঙ্গে রয়েছে।

প্রতিনিধি দলে আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ দূত মোহাম্মদ ইব্রাহীম তাহেরিয়াও আছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করছেন। দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম প্রতিবেশী দেশটিতে সফর।

গত সোমবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ রিয়নসের সঙ্গে আলাপকালে কয়েক মাস ধরে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহেরিয়া।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আঞ্চলিক রাজনীতি-কূটনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে।

কারণ, তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পর্যালোচনা করতে চান। এমন প্রেক্ষাপটে পাকিস্তান সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us