শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কের ব্রঙ্কসে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্কুল সাপ্লাই বিতরণ (ভিডিও)

Reporter Name
  • সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এবং রংধনু সোসাইটি করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্কুল সাপ্লাই বিতরণ করেছে। গত ২১ জুন রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কসের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠান স্পন্সর ও এট হোম সলিউশনেস’র মার্কেটিং ম্যানেজার মুনা তালবি।

এসময় অন্যদের মধ্যে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রংধনু সোসাইটির সাধারণ সম্পাদক সরকার মতিন, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, মোহতাসিম বিল্লাহ তুষার, কামাল উদ্দিন, নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।

এসময় বক্তারা সুস্থ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে প্রাণঘাতি করোনাভাইরাসকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us