শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ সুপার মার্কেটের যাত্রা শুরু

Reporter Name
  • সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ১৪০২ ইউনিয়ন পোর্ট রোডে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় তরুণ ব্যবসায়ী স্বপন তালুকদারের মালিকানাধীন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।

প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া-মাহফিল পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এর পর সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার বিজনেস

 

 

এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সভাপতি কামাল উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ

সম্পাদক মোজাফফর হোসেন, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসি’র ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, আইটিভির পরিচালক মাওলানা শহীদুল্লাহ, রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দীন, সিপিএ জাকির চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভপতি মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, বাংলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংবাদিক হাবিব রহমান, সাংবাদিক দিদার চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরে আলম জিকু, মোহাম্মদ আলী, বাবুল হাওলাদার, জালাল চৌধুরী, বেলাল, ব্যবসায়ী ফারহান চৌধুরী, আবদুল জে খান, বাবু খান, মো. রাসেল, রাব্বি খান, ফেরদৌস হাওলাদার, বাবুল হাওলাদার, ফারুক তালুকদার, মহসিন খান, অদুদ তালুকদার প্রমুখ।

এসময় সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাদ্য ও পণ্য সামগ্রী সরবরাহ করবে।

তিনি জানান, তাদের স্টোরে রয়েছে তাজা মাছ, মাংস, টাটকা তরিকারকারী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে। মাস ব্যাপি চলবে এ বিশেষ ছাড়।

বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় স্টারলিং-বাংলাবাজার এলাকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। ব্রঙ্কসে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। দোকানেও ছিলো প্রচুর গ্রাহকের ভীড়। উদ্বোধনের পরপরই তাজা মাছ, মাংস, টাটকা শাক শব্জী সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে হুমড়ি খেয়ে পড়ছিলেন বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির ক্রেতা সাধারণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us