শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বে করোনায় একদিনে রেকর্ড প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

Reporter Name
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক সাত হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৩ হাজার ৬১৬ জন।

 

১১ মাস ধরে তাণ্ডব চালানো এ মহামারীতে বর্তমানে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হচ্ছে- যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল। তথ্য ওয়ার্ল্ডোমিটারসের।

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ২১৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনও ব্যাপক হারে সেখানে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। আর মাত্র তিনদিন পর দেশটিতে  অনুষ্ঠিত হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন।

নির্বাচন উপলক্ষ্যে প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রচারণা চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন ৯৮৮ জন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮১ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৮১ জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের।

এছাড়া রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৯ হাজার ৯৯০ জনে।

মারা গেছেন ২৭ হাজার ৬৬৫ জন। ফ্রান্সে আক্রান্ত ১৩ লাখ ৩১ হাজার ৯৮১ জন। মারা গেছেন ৩৬ হাজার ৫৬৫ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us