শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

আঙ্কারায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক।প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে নিয়ে আপমানজনক কার্টুন প্রকাশ বুধবার ওই রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কূটনীতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

 

খবরে বলা হয়, প্যারিসের কূটনীতিককে ডেকে এমন কাজের তীব্র নিন্দা জানানো হয়েছে।কূটনীতিককে বলা হয়েছে, ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো ব্যক্তিগত অধিকার ও ধর্মীয় বিশ্বাসের ওপর ঘৃণিত আক্রমণ করেছে।এটি মত প্রকাশের অধিকার বিবেচনা করা যায় না।এমন অভিব্যক্তি প্রকাশের বিষয়টি নিয়ন্ত্রণের জন্য ফ্রান্স সরকারের উচিত রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়া।

ফ্রান্সে তুর্কি নাগরিকদের ওপর আর্মেনীয়দের হামলার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি।

ফ্রান্স কর্তৃপক্ষকে তুর্কি নাগরিক ও মুসলিমদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বলা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বলেছেন, তুরস্ক বিষয়টি আন্তর্জাতিভাবে নেবে।  এরদোগানকে অপমান করায় ইতিমধ্যে ম্যাগাজিনটির বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us