শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

 নভেম্বর থেকে টিকাপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ চলতি বছরের নভেম্বর থেকে মার্কিন নাগরিক, সেখানকার বাসিন্দা এবং বিশেষ ভিসাধারী বিদেশিরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।

হোয়াইট হাউসের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস গতকাল সোমবার নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার।

এছাড়াও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ বছরের নভেম্বর থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে। তবে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কখন এই নিষেধাজ্ঞা বদলাবেন, সে ব্যাপারে গুঞ্জন আগে থেকেই চলছিল।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us