শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

Reporter Name
  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেছেন এ দুই সরকারপ্রধান।

এর আগে, আজ নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপুন ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গতকাল সোমবার নিউইয়র্কে পৌঁছান তিনি।

উল্লেখ্য, গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে কোনো মার্কিন সরকারপ্রধানের এমন বৈঠক খকনো হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড. ইউনূস। নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ নানান ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us