শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে’

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হারলে তার আংশিক দায় মার্কিন ইহুদিদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি হারলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলী হয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারেয় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলার সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি।

বৃহস্পতিবার ইসরাইলিপন্থি সম্মেলন ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের ন্যাশনাল সামিটে গিয়েইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন সাবেক এ প্রেসিডেন্ট। কিরি বলেন, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন।

এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল দুই বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন।

ট্রাম্প বেশ জোর গলায় বলেন, ‘এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা, যদি (আমেরিকান ইহুদিদের) ৪০-৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দেয়, তবে আমার মতে, দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us