শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হুতিদের অস্ত্রের জাহাজ’ জব্দ করতে গিয়ে দুই মার্কিন নৌ-সেনা নিঁখোজ

Reporter Name
  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ত্রের চালান পাঠিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতে সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান। এই দুই কমান্ডোর খোঁজ এখনো পাওয়া যায়নি। তাঁদের খুঁজে পেতে এখনো অভিযান চলছে। অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে তাঁদের হারিয়ে যাওয়ার খবর তিনদিন পর প্রকাশ্যে এলো।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ওই সেনারা। তাদের ধারণা ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে। ওই সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো। তখন তাঁকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন। তবে কোন সূত্রে তাঁরা জাহাজটিকে সন্দেহ করেছিলেন তা এ খনো স্পষ্ট নয়।

নেভি সিলের যে প্রটোকল অনুযায়ী, যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাঁকে উদ্ধারে সমুদ্রে নামতে বাধ্য।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, হুথিদের কাছে ইরানের অস্ত্র সরবরাহের বিঘ্ন ঘটানোর অভিযানের অংশ ছিল এটি।

তিনি আরও জানিয়েছেন, গত শুক্রবার ইয়েমেনজুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে—সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us