শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাওয়ার পাশাপাশি সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্বে জোর দিয়ে সরকারপ্রধান বলেন, পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা সবার বন্ধুত্ব চাই। কিন্তু যদি কখনও আমরা আক্রান্ত হই, সেটি মোকাবেলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই।

সরকারপ্রধান সেনাবাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নের কাজে, যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে এই করোনাকালীনও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন।

অনুষ্ঠানে পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস প্রান্তে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us