শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তাইওয়ানকে উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

তাইওয়ানের কাছে বোয়িং নির্মিত উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা ১০০ হারপুন বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য জানিয়েছে।

এই অস্ত্রের মূল্য হবে ২৩৭ কোটি ডলার। গত সপ্তাহে এই দ্বীপ দেশটির সঙ্গে ওয়াশিংটনের ১০০ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রয় চুক্তি স্বাক্ষরের পর এমন পদক্ষেপের ফলে বেইজিং নিশ্চিত বিক্ষুব্ধ হবে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা হারপুনের বিক্রয় তাইওয়ানের নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ঘটাবে এবং এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতির সহায়ক হবে।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দায়ে লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স, রেইথিওনসহ অন্যান্য মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে।

কিন্তু এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান অরটাগুস বলেন, অস্ত্র বিক্রির জন্য মার্কিন ও বিদেশি কোম্পানির বিরুদ্ধে বেইজিংয়ের প্রতিশোধ চেষ্টার নিন্দা জানাচ্ছি। তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থার জন্য এসব অস্ত্র অপরিহার্য বলেও তিনি দাবি করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us