শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আফগান শরণার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তেহরান

Reporter Name
  • সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের তেহরানের ইয়াস হসপিটাল কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার প্রকল্প শুরু করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে ইরানের চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, তেহরানে অবস্থানরত আফগান শরণার্থীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। অতএব, তাদের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মোকাদ্দাম বলেন, প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা আমাদের ভাই-বোনদের জন্য আমরা বিনামূল্যে এই ধরনের একটি সেবা দেয়ার কথা চিন্তা করছিলাম, অন্তত তাদের চিকিৎসার জন্য একটা সহযোগিতামূলক পদক্ষেপ যাতে নেয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে।

এই কমপ্লেক্সে আফগান শরণার্থীদের জন্য কি কি ধরনের চিকিৎসা সেবা থাকবে সে সম্পর্কে ইয়াস হাসপাতালের পরিচালক ড. জাফারিয়ে জানান, এখানে নিউরোসার্জারি, ইনফেকশাস ডিজিজেস, ইউরোলজি, নিউরোলজি এবং স্পাইনাল কর্ডের চিকিৎসা সহ নানা ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।

ডক্টর রোস্তামি নামে নিউরোসার্জন বলেন, আফগান শরণার্থীদের এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে এবং তাদের কারো যদি অপারেশন করার প্রয়োজন হয় তাহলে তাদের অপারেশনের খরচ দিতে হবে না। এক্ষেত্রে ইরানে আসার জন্য বৈধ কাগজপত্র কিংবা বসবাসের জন্য যাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট নেই তাদেরকেও এ চিকিৎসা সেবার আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us