শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রিফাত হত্যা: অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির রায় পড়া শুরু

Reporter Name
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির রায় পড়া শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে বরগুনা জেলা শিশু আদালতে এই রায় পড়া শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান।

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে এই মামলার অপ্রাপ্তবয়স্ক ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ৮ আসামিও আদালতে উপস্থিত রয়েছে।

এদিকে রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। বরগুনার সবার নজর এখন আদালতের দিকে।

এর আগে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যাদের রায় ঘোষণা হবে তারা হল রাশিদুল হাসান রিশান ফরাজি (১৭+), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫+), আবু আবদুল্লাহ রায়হান (১৬+), অলিউল্লাহ অলি (১৬+), জয় চন্দ্র সরকার চন্দন (১৭+), মো. নাঈম (১৭+), তানভির হোসেন (১৫+), নাজমুল হাসান (১৪+), রাকিবুল হাসান নিয়ামত (১৫+), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭+), মারুফ মল্লিক (১৭+), প্রিন্স মোল্লা (১৫+), রাতুল সিকদার জয় (১৪+) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬+)।

জানা যায়, গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে নয়ন বন্ড ও তার সহযোগীরা রিফাত শরীফকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ২৭ জুন বরগুনা থানায় নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়।

পরে ওই বাদী ৬ জুলাই বরগুনা থানায় আরও একটি আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরির্দশক হুমায়ূন কবির গত বছর ১ সেপ্টেম্বর দুটি ভাগে ২৪ আসামির বিরুদ্ধে বরগুনা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মো. সিরাজুল ইসলামের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে শিশু আদালতে ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করেন। আসামিপক্ষ ১২ অক্টোবর যুক্তিতর্ক শেষ করেন। এরপর আবার রাষ্ট্রপক্ষ ১৪ অক্টোবর যুক্তি খণ্ডন করেন। ওই তারিখে বিচারক ২৭ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে জানান, রিফাত হত্যা মামলায় ৭৬ জন সাক্ষী তালিকাভুক্ত হলেও অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে এ পর্যন্ত ৭৪ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে আদালতে ১৫ জন দেখা সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন। আমরা আশা করি, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। আসামি পক্ষের আইনজীবী মো. শাহজাহান যুগান্তরকে বলেন, আমি চারজন আসামির পক্ষে মামলা পরিচালনা করেছি। আমার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমি আশা করি, আসামিরা নির্দোষ প্রমাণিত হবে। রায়ে আসামিদের সাজা হলে আমরা উচ্চ আদালতে আপিল করব।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us