শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভেন্টিলেশনে নেয়া হচ্ছে

Reporter Name
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের প্রভাবে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তার হৃদযন্ত্র ও লিভারসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে।

 

চিকিৎসকরা বলছেন, তার শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিকেল টিম।

অশীতিপর সৌমিত্র দুই সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি।

কিন্তু রোববার থেকে তার শারীরিক অবস্থা আবার সংকটজনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তার চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us