শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে করোনায় আরও ৮৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ৬২ হাজার

Reporter Name
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ২১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট কোভিড রোগীর সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন।

এই সময়ে দেশটিতে মারা গেছেন ৮৩৭ জন। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৮১৬ জন সুস্থসহ মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৯৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

করোনাভাইরাসে ভারতে ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ৪১ হাজার ৫০২ জন মারা গেছেন মহারাষ্ট্রেই। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১০ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে সাড়ে ৬ হাজার ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। দিল্লি ও পশ্চিমবঙ্গে তা ৬ হাজার ছুঁইছুঁই। প়াঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে করোনার জেরে প্রাণহানি সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।

মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।

গত কয়েক দিনে পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এ নিয়ে মোট আক্রান্ত ৩ লাখ ১৩ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩১ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us