শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বে করোনায় সুস্থতা ছাড়াল ১৬ কোটি

Reporter Name
  • রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯ হাজার ৯২৩ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৬২২ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪৭ হাজার ৫৩৯ জন।

রোববার (১৩ জুন) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৫১২ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ১০ হাজার ২০৬ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৫৩৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ৬২৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৪ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩৫৮ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৭৭ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা সংক্রমণের শুরুর দিকে ইউরোপ এবং পরে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রাণহানি হলেও বর্তমানে সেসব দেশে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে করোনায় ব্যাপক প্রাণহানি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us