শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পাকিস্তান ফাইজারের টিকার প্রথম চালান পেল কোভ্যাক্সের দ্বারা

Reporter Name
  • শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেয়েছে পাকিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই বৈশ্বিক টিকা কর্মসূচির অধীন টিকার আনুষঙ্গিক অন্যান্য সামগ্রী আজ শনিবার ও কাল রোববার পৌঁছাবে দেশটিতে। খবর ডনের।

পাকিস্তানে কোভ্যাক্সের টিকা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে টুইটারে পোস্ট দিয়েছে ইউনিসেফ। ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার যে কর্মসূচি দেশটি গ্রহণ করেছে, তারও প্রশংসা করেছে জাতিসংঘের সংস্থাটি।

ফাইজারের টিকা নিয়ে পাকিস্তান কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত করোনার টিকার দ্বিতীয় চালান গ্রহণ করল। প্রথম দফায় চলতি মাসের শুরুর দিকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা গ্রহণ করে দেশটি। ওই সময় কর্মকর্তারা বলেছিলেন, সামনের দিনগুলোতে কোভ্যাক্সের আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজ টিকা পেতে যাচ্ছেন তাঁরা।

কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে বলে জানা গেছে। দেশটি এ পর্যন্ত পাঁচ ধরনের টিকা প্রয়োগের বিষয়টি অনুমোদন করেছে। এগুলো হলো সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুতনিক ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।

চলতি সপ্তাহের প্রথম দিকে পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ (৩ মিলিয়ন) টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করছে তারা।

নাম প্রকাশ না করার শর্তে এনআইএইচের একজন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার ডোজ ক্যানসিনো টিকা মোড়কজাত করা হয়েছে। এ টিকার কার্যকারিতা পরীক্ষাও সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us