শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৭২ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। এখন সংশ্লিষ্ট থানা তদন্ত করে নিক্সনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে গতকাল বুধবার এমপি নিক্সন নির্বাচনী আচরণবিধির বাইরে আর কোনো নির্বাচনী অপরাধ করেছেন কিনা, তা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে ইসি।

ফরিদপুরের জেলা প্রশাসককে হুমকি এবং জেলার চরভদ্রাসন উপজেলার ইউএনওকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে এমপি নিক্সনের বিরুদ্ধে। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার ওই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানালে সেটি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে ডিসি ও ইউএনওকে গালিগালাজের যে অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি বানোয়াট বলে দাবি করেছেন এমপি নিক্সন। গত মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, তার বক্তব্যকে ‘সুপার এডিট’ করা হয়েছে। তিনি গালিগালাজ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us