শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রাজশাহীতে পাওয়া গেল ক্ষুদ্র কোরআন

Reporter Name
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে সন্ধান মিলেছে ক্ষুদ্র একটি কোরআন শরীফের। কোরআন শরীফটি লম্বায় দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, প্রস্থ ২ সেন্টিমিটার, উচ্চতা ২ সেন্টিমিটার। এমন একটি কপি আছে রাজশাহী নগরীর বাসিন্দা খন্দকার হাসান কবিরের কাছে। তিনি ১৯৯২ সালে তার বাবা খন্দাকার মফিজুর রহমানের থেকে পেয়েছিলেন।

খন্দকার হাসান কবির জানান, এটি ৩০ পারার একটি কোরআন শরীফ। বংশ পরম্পরায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি খালি বা চশমা চোখে দিয়ে পড়া সম্ভব না। আতশিকাচের নিচে রেখে পড়তে হয়। এমন ছোট আকারের কোনআন শরীফ আগে তিনি দেখেননি।

তিনি আরও জানান, সর্ব প্রথম বাবার কাছেই দেখেছেন কোরআন শরীফটি। স্বজনরাও দেখেন, অনেক মুরব্বিও দেখে অবাক হয়েছেন। তার বাবা মারা গেছেন ৭৪ বছর বয়সে। বাবা মারা যাওয়ার ২৫ বছর হয়েছে। কোরআনটি বহু পুরানো জানিয়ে তিনি বলেন, ‘কোরআন শরীফটি সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। বাড়িতে অন্য কাগজপত্র খুঁজতে গিয়ে মঙ্গলবার এটির খোঁজ পেয়েছি।’
বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাবেক পরিচালক মো. জাকারিয়া জানান, এটি বহু পুরানো, সে বিষয়ে নিশ্চিত। তবে দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কি না-সে বিষয়ে অনুসন্ধান প্রয়োজন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us