শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হাতির ওপর ব্যায়াম করতে গিয়ে মারাত্মক আহত রামদেব

Reporter Name
  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ইউরোপে। নতুন করে তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউনে যাচ্ছে চেক রিপাবলিক।

দেশটিতে করোনা প্রতিরোধের জন্য স্কুল, পানশালা ও ক্লাব বন্ধ করে দেয়া হচ্ছে। রেস্তোরা কেবল খাবার সরবরাহ করার জন্য বিশেষ বিধিনিষেধের আওতায় খোলা রাখা হচ্ছে। চেক রিপাবলিকে আংশিক লকডাউনের মধ্যেও কিন্ডারগার্টেনগুলো খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

বর্তমানে চেক রিপাবলিকে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের হার লক্ষ করা যাচ্ছে। গত সোমবার চেক সরকার জানিয়েছে, দেশটিতে নতুন এ লকডাউনের মেয়াদ আগামী ৩রা নভেম্বর পর্যন্ত। এ সময় পানশালায় যাওয়া বন্ধ রাখতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) ১৩ই অক্টোবর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, চেক রিপাবলিকে গত ১৪ দিনে করোনায় সংক্রমিত হয়েছে ৫৫ হাজার ৫৩৮ জন। আট গুণ বেশি জনসংখ্যার দেশ জার্মানিতে শনাক্তের সংখ্যা ৪২ হাজার ৩২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য নতুন করে লকডাউন দেওয়ার কথা ভাবছে।

চেক রিপাবলিকে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৫১ জন মারা গেছে। গত ১লা মার্চ দেশটিতে প্রথম করোনার রোগী শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us