শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

একই নম্বরে লটারি কেটে অবশেষে ২৫ বছর পর বাজিমাত

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের এক ব্যক্তি বছরের পর বছর একই নম্বরের লটারির টিকিট কেটে যাচ্ছিলেন।

তার ধারণা ছিল, কোটি টাকার জ্যাকপট একদিন তার হাতে ধরা পড়বেই, অবশেষে হলোও তাই। খবর আইরিশ মিররের।

টানা ২৫ বছর পর তার ভাগ্যের চাকা ঘুরল। মিলল ৪৭ কোটি টাকার জ্যাকপট।

আয়ারল্যান্ডের কিলকেনির ওই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল– একদিন না একদিন এই নম্বরে বড় কোনো পুরস্কার মিলবেই মিলবে।

এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে শামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটি চলে ২৫ বছর ধরে। এবার সেই সবুরের মেওয়া ফলল।

ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন, যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা।

পরিবারের প্রধান জানিয়েছেন, এতদিন তারা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনো বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us