শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বৃহস্পতিবার থেকে সৌদি আরবে ঈদ হবে

Reporter Name
  • বুধবার, ১২ মে, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ এ বছর পবিত্র মাহে রমজানের রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া। সে অনুযায়ী দেশটিতে আজ বুধবার ৩০ রোজা হবে। আর বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এই হিসাব অনুযায়ী ১৩ মে সৌদি আরবে ঈদুল ফিতর পালন করা হবে।

এবারই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে ঈদ পালন করছে। এর আগে এতকাল সৌদি জ্যোতির্বিদ্যা নয় বরং চোখের সামনে চাঁদ দেখা না দেখার উপর ভিত্তি করে ঈদের দিনের তারিখ ঘোষণা করত। গতকাল মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি আজ বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ গতকাল মঙ্গলবার ৯টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব ছিলো।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ বৈঠক হবে। আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us