শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সিলেট বিভাগে সংক্রমণের হার নেমে ৭ শতাংশ

Reporter Name
  • শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার ৭ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে, মৃত্যুর হারও কিছুটা কমে হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিভাগ।

আজ সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ মতিউর রহমান বলেন, এর আগে এপ্রিল মাসে সর্বোচ্চ সংক্রমণের হার ২৭ শতাংশ ও মৃত্যুর হার ৩ শতাংশ পর্যন্ত হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১১৯। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৩৬৬ জন।

নতুন করে করোনায় সংক্রমিত ৪২ জনের মধ্যে সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৭ জন রয়েছেন।

বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৯৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৫২, হবিগঞ্জে ২ হাজার ৪১৮ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৫০ জন।

একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৯ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন।

এদিকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০২ জন, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানবিদ মতিউর রহমান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর হার শূন্য শতাংশে নেমে এসেছিল। এপ্রিল মাসে সেটি বেড়ে গিয়ে ৩ শতাংশ পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে, আক্রান্তের হারও ৩ থেকে ৪ শতাংশে নেমে গিয়েছিল। তবে সেটি এপ্রিল মাসে সর্বোচ্চ ২৭ শতাংশে পৌঁছায়। আজ সেটি নেমে এসেছে ৭ শতাংশে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us