শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

উম্মতে মুহাম্মদির জন্য পরকালে থাকবে সুসংবাদ

Reporter Name
  • শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ বলবেন—হে আদম, সে বলবে, সদা উপস্থিত এবং আপনার সন্তুষ্টির জন্য প্রচেষ্টার পর প্রচেষ্টা, কল্যাণ কেবল আপনার হাতেই।

তিনি বলবেন, জাহান্নামি দল বের করো। তিনি বলবেন, জাহান্নামি দল কোনটি? তিনি বলবেন, প্রত্যেক হাজার থেকে ৯৯৯ জন, তখনই ছোটরা বার্ধক্যে উপনীত হবে। সব গর্ভবতী তার গর্ভপাত করবে, তুমি দেখবে মানুষরা মাতাল, অথচ তাদের সঙ্গে মাতলামি নেই, কিন্তু আল্লাহর শাস্তি খুব কঠিন।

তারা বলল, হে আল্লাহর রাসুল, আমাদের থেকে সেই একজন কে? তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের থেকে একজন ও ইয়াজুজ-মাজুজ থেকে এক হাজার। অতঃপর তিনি বলেন, যার হাতে আমার নফস তার কসম করে বলছি, আমি আশা করি তোমরা জান্নাতিদের এক-চতুর্থাংশ হবে।’ আমরা তাকবির বলে উঠলাম।

তিনি বললেন, ‘আমি আশা করছি তোমরা জান্নাতের এক-তৃতীয়াংশ হবে।’ আমরা তাকবির বললাম। তিনি বললেন, ‘আমি আশা করছি তোমরা জান্নাতের অর্ধেক হবে।’ আমরা তাকবির বললাম। তিনি বললেন, ‘মানুষের ভেতরে তোমরা সাদা ষাঁড়ের গায়ে একটি কালো চুলের মতো অথবা কালো ষাঁড়ের গায়ের একটি সাদা চুলের ন্যায়।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৪৮)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us