শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সুস্থ এবং ভ্যাকসিন নেয়া ব্যক্তিরা-ই ওমরাহ হজ করতে পারবেন

Reporter Name
  • বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে পবিত্র রমজানে ওমরাহ হজ পালন করার জন্য কেবল তিন ধরনের মানুষকেই সৌদি আরবে ঢোকার অনুমতি দেওয়া হবে। তারা হলেন- যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন; যাদের প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৪ দিন পার হয়ে গেছে এবং যারা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই তিন ধরনের লোককে মক্কায় কাবা ঘরে এবং মদিনায় মসজিদে নববিতে ঢুকে প্রার্থনা করার অনুতি দেওয়া হবে। রমজান শুরুর সঙ্গে সঙ্গে এ নিয়ম কার্যকর হবে। তবে তা কতদিন ধরে চলবে, তা বিবৃতিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এমনকি হজের সময় পর্যন্ত তা বাড়ানো হবে কি-না, তাও বলা হয়নি।

সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৯৩ হাজার মানুষ করোনায় আক্রন্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ছয় হাজার ৭০০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটিতে ৫০ লাখ মানুষেকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে মোট জনসংখ্যা তিন কোটি ৪০ লাখ।

গত মাসে বাদশাহ সালমান হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তার স্থলাভিষিক্ত হন ইসাম বিন সায়িদ।

গত বছর করোনার কারণে সারাবিশ্ব থেকে অতীতের যেকোনো সময়ের চেয়ে কম সংখ্যক মুসলমানকে সৌদি আরবে হজ পালনের অনুমতি দেওয়া হয়।

২০১৯ সালে সারাবিশ্ব থেকে কমপক্ষে ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। অথচ ২০২০ সালে মাত্র ১০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। অনুমতিপ্রাপ্তরা সবাই সৌদি আরবেই অবস্থানরত ছিলেন।

চলতি বছর কী পরিমাণ মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us