শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৫ শতাংশ

Reporter Name
  • মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। গত সপ্তাহের তুলনায় এই হার ৫ শতাংশ বেশি।এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজারেরও বেশি রোগী, যা গত সপ্তাহের তুলনায় ৪ শতাংশেরও অধিক।

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বসন্তকালীন ছুটি চলছে; সেইসঙ্গে যোগ হওয়া সাম্প্রতিক ইস্টার হলিডের ছুটিতে দেশটির বিভিন্ন প্রদেশে বেড়েছে ভ্রমণ। এই ব্যাপারটিকেই সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মনে করছেন দেশটির রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

জীবানুতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ যদিও মনে করছেন, করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে মিল রয়েছে সর্দিজ্বরের ভাইরাসের; অর্থাৎ শীতকালে এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়, গ্রীষ্মকালে তুলনামূলকভাবে কম। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবানুতত্ত্ব বিশেষজ্ঞরা এই তত্ত্বের সঙ্গে একমত নন।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি এ বিষয়ে বলেন, ‘এখন আমরা যে অবস্থায় আছি, সেখানে ভুল করেও এ ধরনের চিন্তাভাবনা আমাদের মনে স্থান দেওয়া উচিত নয়।’ তিনি আরো বলেন, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় গ্রীষ্মের সময়েও করোনা সংক্রমণ উল্লেখযোগ্যহারে বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের বিশ্লেষন বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের মধ্যে ২৭ টিতেই বিগত দিনগুলোর তুলনায় বেড়েছে করোনা সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে মিশিগান, নিউ জার্সি ও নিউইয়র্কে। গত সাত দিনে এই তিন রাজ্যে করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন গড়ে প্রায় ১ লাখ।

তবে ইতিবাচক ব্যাপার হলো, বিগত দিনগুলোর তুলনায় মৃত্যুহার কমেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত দিনে এই হার কমেছে প্রায় ১৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us