শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রমজানে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনার পরিকল্পনা

Reporter Name
  • বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনা নগরীর মসজিদে নববি পরিচালনার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।  রবিবার এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস ও তথ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিব বিন আবদুল্লাহ আল কাসাবি প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মক্কার মসজিদুল হারামের পূর্ব প্রান্তরসহ পাঁচটি স্থান নামাজের জন্য উম্মুক্ত থাকবে। তাছাড়া বিশেষ প্রয়োজনে পরিকল্পনাধীন স্থানও অন্তর্ভুক্ত থাকবে। পুরো রমজান মাসে প্রথম তলায় ওমরাহযাত্রী তাওয়াফ আদায়ের সুযোগ থাকবে। অবশ্য রমজান মাসে জমজমের ওয়াটার কুলারের কোনো ব্যবস্থা থাকবে না। তবে প্রতিদিন জমজম পানির দুই লাখ বোতল দেওয়া হবে। আর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতারি হিসেবে শুধু পানি ও খেজুর সঙ্গে নেওয়া যাবে। তবে তা বিতরণ করা যাবে না।

মসজিদের ভেতর বা বাইরের প্রান্তরে ব্যক্তিগতভাবে খাবার গ্রহণ করা যাবে না। তবে রোজাদারদের জন্য ইফতারি হিসেবে পৃথক পৃথক খাবার বিতরণ করা হবে। পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবায় ১০ হাজার কর্মচারী কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us