শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত আরও এক মাসের জন্য বন্ধ

Reporter Name
  • সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যকার সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। গত ১৮ মার্চ থেকে দুই দেশের সীমান্ত পারাপার বন্ধ রয়েছে। প্রতি মাসে এই সময়সীমা বাড়ানো হচ্ছে। এ নিয়ে ১২ বার সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এক টুইট বার্তায় জানিয়েছে, করোনা প্রতিরোধে নাগরিকদের সুরক্ষার জন্য আমেরিকা, কানাডা ও মেক্সিকোর স্থল সীমান্তে পারাপার এবং অপ্রয়োজনীয় ভ্রমণের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সীমান্ত পারাপার বন্ধ থাকলেও অপরিহার্য বাণিজ্য, জরুরি সেবা, স্বাস্থ্যসেবা, বিমান পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা, ট্রাকচালক, চিকিৎসা সামগ্রীসহ জরুরি মালামাল পরিবহন অব্যাহত থাকবে।

করোনা মহামারি শুরুর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে চার লাখ মানুষ চলাচল করত। করোনার কারণে প্রায় এক বছর এই সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের মানুষের দুর্ভোগ বেড়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের বেশ বিপাকে পড়েছে। এতে অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়েছে। কানাডা থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ভ্রমণে মিশিগান আসে। এটি বন্ধ থাকায় মিশিগানের পর্যটন খাতে এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকোর ১৬৭টি স্থল সীমান্ত পারাপার প্রায় এক বছর থেকে বন্ধ রয়েছে। গত ২১ মার্চ এই সীমান্ত পারাপার বন্ধের এক বছর পূর্ণ হলো । গত বছরের ২১ মার্চ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তাদের সীমান্ত পারাপার বন্ধের ঘোষণা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে সিডিসি, হোমল্যান্ড সিকিউরিটি, রাজ্য ও পরিবহন বিভাগ, কানাডা ও মেক্সিকোর সহযোগী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে সীমান্ত পারাপার ও ভ্রমণের নিষেধাজ্ঞার অবসান কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us