শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনা সংক্রমণ বাড়লে পেছাতে পারে পরীক্ষা

Reporter Name
  • রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ   সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে গেলে তারিখ পেছানো হতে পারে। পরীক্ষা যখনই অনুষ্ঠিত হোক না কেন কঠোরভাবে মানা হবে স্বাস্থ্য বিধি। শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদফতর সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্র কর্তৃপক্ষ সেনিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করবে। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শকরাও স্মার্ট মোবাইল ফোন রাখতে পারবেন না। জরুরি প্রয়োজনে তারা এনালগ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন যুগান্তরকে বলেন, ২ এপ্রিল সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষার দিন ধার্য হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ওইদিনই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সংক্রমনের হার ব্যাপকভাবে বেড়ে গেলে পরীক্ষা পেছানো হতে পারে। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। এ বছর করোনার সংক্রমণ থাকায় পরীক্ষার হলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। কেন্দ্রে প্রবেশপথে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।

সূত্র জানায়, চলতি বছর রাজধানীসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রেকর্ডসংখ্যক এক লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৭২ হাজার। ১৯টি কেন্দ্রে ভেন্যুর সংখ্যা ছিল ২৭টি। তবে করোনার কারণে এবার ভেন্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। কারণ পরীক্ষার হলে সামাজিক দূরত্ব মেনে আসনবিন্যাস করা হবে। বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০। এ বছর এক লাখ ২২ হাজার ৮৭৪টি আবেদনের হিসাবে আসনপ্রতি লড়বেন ২৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us