শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল, ফরম পূরণ ১ এপ্রিল শুরু

Reporter Name
  • সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। গত রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ তারিখ ৭ এপ্রিল। ফরম পূরণের কাজ চলবে অনলাইনে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।

টেস্ট পরীক্ষা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এবার যে পরিস্থিতি, তাতে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই, যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে, যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, ৬০ দিন ক্লাস করতে হবে। ওই ৬০ দিন যা পড়ানো হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। সে অনুযায়ী মূল্যায়ন করা হবে।’

উল্লেখ‌্য, এসএসসি-এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। তারপর ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us