শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য

Reporter Name
  • বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপকভাবে অর্থনৈতিক ও জ্বালানী শক্তির প্রতিষ্ঠানগুলোতে ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় প্রেসিডেন্টের নামে সম্মিলিতভাবে মামলা দায়ের করেছে দেশটির ১২টি অঙ্গরাজ্য।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে নিজেদের ফেডারাল নিয়ন্ত্রক শক্তি জোর দেয়ার কিংবা সম্প্রসারণের অধিকার প্রেসিডেন্ট ও তার প্রশাসনের নেই। তাছাড়া বাইডেনের জলবায়ু পরিবর্তন নীতি বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব ফেলবে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিটের নেতৃত্বে জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় আরো যুক্ত আছেন কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, আরকানসাস, অ্যারিজোনা, টেনেসি, ইন্ডিয়ানা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলগণ।

এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট বলেন, উৎপাদন শিল্প, কৃষি ও জ্বালানী শক্তি মিসৌরির অর্থনীতির জন্য প্রয়োজনীয় এবং রাজ্য জুড়ে হাজার হাজার লোকের কর্মসংস্থানের উৎস।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাইডেনের আদেশ স্থায়ী হলে এটি দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাকরি ধ্বংস, জ্বালানী উৎপাদন রোধ এবং দেশের জ্বালানী শক্তি স্বাধীনতা রোধ করে কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি করবে।

’জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিজ্ঞান পুনরুদ্ধার করা’ শীর্ষক বাইডেনের আদেশে কীস্টোন অয়েল পাইপলাইন সম্প্রসারণের অনুমতি বাতিল, আর্কটিকের মধ্যে অস্থায়ীভাবে ড্রিলিং নিষিদ্ধ করা এবং ফেডারাল এজেন্সিগুলোকে প্রশাসনের পরিবেশ নীতিমালা মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us