শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ পত্রিকা দ্য মেইলের বিরুদ্ধে মামলায় জিতেছেন

Reporter Name
  • রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির সঙ্গে ২০১৮ সালে মেগানের বিয়ে হয়। বিয়েতে মেগানের বাবা উপস্থিত ছিলেন না। ঐ সময় মেগান তার বাবা টমাস মার্কেলকে ঐ চিঠি লেখেন। শুক্রবার বিচারপতি ওয়ারবি মেইল পত্রিকাকে আদেশ দিয়ে বলেন, পত্রিকাটিকে অবশ্যই রবিবার তাদের প্রথম পাতায় এ সংক্রান্ত খবর প্রকাশ করতে হবে এবং ভেতরের পাতায় মামলার রায় নিয়ে বিবৃতি দিতে হবে।

এছাড়া, মেইল অনলাইন ভার্সনেও মেগানের জয়ের খবর এক সপ্তাহ প্রচার করতে হবে। এই মামলার খরচ হিসেবে মেগানের আইনজীবীরা পত্রিকাটির ১৫ লাখ পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কিন্তু পত্রিকাটিকে সাড়ে ৪ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে বলেছেন বিচারক।

শুনানিতে মেইল পত্রিকার আইনজীবীরা বিচারকের কাছে এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চাইলে তা তিনি বাতিল করে দেন। তবে তিনি বলেন, ‘তারা চাইলে এজন্য সরাসরি আপিল কোর্টে আবেদন করতে পারে। যদিও সেখানে এই মামলার রায় পরিবর্তন হওয়ার কোনো প্রকৃত কারণ আমি দেখতে পাচ্ছি না।’

এদিকে, হ্যারি ও মেগানের যে সাক্ষাত্কার অপরাহ উইনফ্রে নিয়েছেন সেটি শোনার জন্য অপেক্ষায় আছে গোটা বিশ্ব। ঐ সাক্ষাত্কারটি রবিবার যুক্তরাষ্ট্রের সিবিএস চ্যানেলে ও যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে সোমবার প্রচার করার কথা আছে।

সাক্ষাত্কারটির ৩০ সেকেন্ডের একটি টিজার ক্লিপ প্রকাশ করেছে সিবিএস। সেখানে দেখা গেছে উইনফ্রে ডাচেসের কাছে জানতে চাইছেন ‘আপনি আজ যদি সত্য প্রকাশ করেন তবে রাজপ্রাসাদের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া জানানো হবে বলে মনে করেন?’ জবাবে মেগান বলেন, ‘আমি জানি না তারা কীভাবে প্রত্যাশা করে যে আমরা চুপ থাকব, যখন কি না আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনাকে চিরস্থায়ী রূপ দিতে রাজপরিবার ও তাদের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে।’

মেগান আরো বলেন, ‘কোনো কিছু হারানোর ঝুঁকির কথা যদি বলেন, তাহলে বলব এরই মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি।’ এর আগে হ্যারির সাক্ষাত্কারের কিছু অংশও প্রকাশ করেছিল সিবিএস। সেখানে হ্যারি বলেন, মায়ের মতো একই পরিণতির আতঙ্ক তাড়া করে বেড়াতো তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us