শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জাপান পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে চীনের কাছে

Reporter Name
  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ   জাপান সে দেশের নাগরিকদের চীনে প্রবেশের সময় পায়ুপথে করোনা পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে। দূতাবাসের মাধ্যমে বেইজিংকে এ ধরনের পরীক্ষা বন্ধে আহ্বান জানায় জাপান। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

চীনে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বিবিসির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, এ বছরের জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ করে চীন করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা চালিয়েছে।

জাপানের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের পরীক্ষা ‘মানসিকভাবে পীড়াদায়ক’।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন কূটনীতিকদেরও পায়ুপথে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে—এমন কথা বলেছিল বেইজিং। গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি অস্বীকার করে চীন।

জাপানের মন্ত্রিপরিষদের প্রধান কাতসু নবু কাতো বলেন, ‘পায়ুপথে করোনা পরীক্ষার পর মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে জাপানি নাগরিকেরা দূতাবাসে অভিযোগ করেছেন।’ তিনি জানান, ‘কতজন জাপানি নাগরিককে এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, চীনে ভ্রমণের সময় বা কোয়ারেন্টিনে থাকাকালে জাপানিদের এ ধরনের পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
বিশ্বের আর কোথাও এ ধরনের পরীক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

চীনের কিছু শহরে পায়ুপথে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে সংক্রমিত লোকদের শনাক্তের হার আরও বাড়বে।

শুরুতে চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছিল, এই পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও বিতর্ক দেখা গিয়েছিল। এভাবে করোনা পরীক্ষা অনেক কম কার্যকর বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us