শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

Reporter Name
  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন। আকস্মিক এই সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়। রাতে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।
রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগীতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন বিদেশ সচিব শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এ কারণে মহামারির মধ্যে আন-অফিসিয়াল ধরনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন বিদেশ সচিব।

করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান রীভা গাঙ্গুলি দাশ।

শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন ভারতের হাই কমিশনার।
দুই দিনের আকস্মিক সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছানো ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার সঙ্গে বুধবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us