শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রুচি ফেরাতে গরম ভাতে সিদল

Reporter Name
  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ শুটকি অনেক মানুষের কাছেই পছন্দের খাবার। মাছকে শুকিয়ে শুটকি করা হয়। সেই শুটকি দিয়েই সিদল প্রস্তুত করা হয়। শুটকি ছাড়াও তাতে আরও বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এতে গন্ধ এবং স্বাদ বৃদ্ধি হয়। গরম ভাতে একটু সিদল ভর্তা হারিয়ে যাওয়া রুচিকে খুব সহজেই ফেরাতে পারে।

চলুন জেনে নেই কিভাবে খুব সহজে রান্না করা যাবে বিখ্যাত, ঐতিহ্যবাহী এ খাবার সিদল।

উপকরণ-

সিদল, ৫০ গ্রাম

পেঁয়াজ, ৫ থেকে ৬ টি, ছোট ছোট করে কাটা

রসুন, ২ টি, হালকা বাটা

কাঁচা মরিচ, ১ টেবিল চামচ, ছোট ছোট টুকরো করা

হলুদ, দেড় চামচ

শুকনো মরিচ গুড়ো, ২ থেকে ৩ টেবিল চামচ

লবণ, স্বাদমত

সরষের তেল

পানি, পরিমান মত

সকল উপকরণ গুলোকে একত্র করে নিতে হবে। সিদলকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটি ছোট বাটিতে ২ থেকে ৩ কাপ গরম পানি নিয়ে তাতে ২ থেকে ৩ মিনিটের জন্য সিদল কে ভিজিয়ে রাখতে হবে। সিদলের ঘ্রাণ বেরোতে শুরু করলে তা পানি থেকে সরিয়ে নিতে হবে।

একটি প্যানে, মাঝারী আঁচে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, এবং এক চিমটি লবণ দিতে হবে। খুব ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষন পর, রসুন দিতে হবে। পেঁয়াজের রঙ পরিবর্তন হয়ে হালকা বাদামী না হওয়া পর্যন্ত ভাঁজতে হবে। অতঃপর, তাতে হলুদ, শুকনো মরিচ গুড়ো, এবং ২ থেকে ৩ টেবিল চামচ পানি দিতে হবে।

মশলাটি প্রস্তুত হয়ে গেলে তাতে সিদল দিয়ে দিতে হবে। সেই সাথে স্বাদমত লবণ দিতে হবে। নেড়ে নেড়ে রান্না করতে হবে। প্যানে যেনো লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পানি শুকিয়ে আসলে অল্প একটু নেড়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেষণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us