শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাংলাদেশ রেমিট্যান্সে বিশ্বে শীর্ষ তিনে

Reporter Name
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ যেকোনও উন্নয়নশীল দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রবাসী আয় বা রেমিট্যান্স বড় ভূমিকা রাখে। কিন্তু করোনা মহামারির কারণে গেল বছর বিশ্বের অধিকাংশ দেশই রেমিট্যান্সে আগের বছরগুলোর ধারাবাহিকতা ধরে রাখাতে পারে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ।

বিশ্বে প্রবাসী আয়ে শীর্ষে থাকা ১০টি উন্নয়নশীল দেশের মধ্যে করোনাকালীন ৭টিরই রেমিট্যান্স কমেছে। বেড়েছে কেবল তিনটি দেশের। সেই তিন দেশের একটি হলো বাংলাদেশ।

দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে বিদায়ী বছরে গোটা বিশ্ব অর্থনীতিতে যে ধস নেমেছিল তাকে ভারত-চীনের মতো উন্নয়নশীল দেশও রেমিট্যান্স প্রবাহে মুখ থুবড়ে পড়ে। অথচ গেল বছর বাংলাদেশের প্রবাসী আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশে ১ হাজার ৮৪০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২০ সালে এসেছে ১ হাজার ৯৮৮ কোটি ডলার।

বাংলাদেশ ছাড়া রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া অপর দুটি দেশ হলো পাকিস্তান ও মেক্সিকো। ২০২০ সালে আগের বছরের চেয়ে তাদের প্রবাসী আয় যথাক্রমে ৪ ও ৯ শতাংশ বেড়েছে।

তবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রবাসী আয় বৃদ্ধির বিষয়টি সাময়িক বলে ধারণ করা হচ্ছে ওই প্রতিবেদনে। সেখানে এর কারণ হিসেবে বলা হচ্ছে, এ দুই দেশের প্রবাসী শ্রমিকদের অনেকে তাদের চাকুরি হারিয়ে জমানো টাকা দেশে পাঠিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর শ্রমিকদের মধ্যে এ প্রবণতা বেশি। কারণ, করোনার কারণে তেলের দাম কমে যাওয়া ও পর্যটন ব্যবসায় ধস নামায় ওইসব অঞ্চলের দেশগুলোর অর্থনীতি সংকটে পড়েছে।

রেমিট্যান্সে বাংলাদেশের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারার কারণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বৈধ উপায়ে দেশে পাঠানোর পরিমাণ বেড়েছে। আবার বৈধভাবে টাকা পাঠালে প্রণোদনার হারও বাড়ানো হয়েছে, যা প্রবাসী শ্রমিকদের উৎসাহিত করেছে।

এই ব্রিটিশ সাময়িকীটির প্রতিবেদনে বলা হচ্ছে, এভাবে প্রবাসী আয় বৃদ্ধির বিষয়টি সাময়িক। ২০২১ সালেই প্রবাসী আয় আবার পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ইন্টেলিজেন্স ইউনিটের মতে, করোনার দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে চলতি বছরে প্রবাসী আয় ৭ শতাংশ কমতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, অন্যান্য বছর প্রবাসী আয়ে শীর্ষে থাকা উন্নয়নশীল অপর ৭টি দেশ ভারত, চীন, ফিলিপাইন, মিসর, নাইজেরিয়া, ভিয়েতনাম ও ইউক্রেনের রেমিট্যান্স কমেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us