শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ডাক্তার-নার্সদের জন্য সরকারের ১০০ কোটি টাকা প্রণোদনা

Reporter Name
  • সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ কোভিড আক্রান্ত রোগীদের সেবাপ্রদানে নিয়োজিত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মিদের ২ মাসের অতিরিক্ত মূল বেতন প্রদানের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে কোভিডের কারণে মারা গেছেন বা আক্রান্ত হয়েছেন এমন কর্মকর্তাদের ক্ষতিপূরণ বাবদ ৭৫০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী যারা কোভিড রোগীদের সেবায় নিযোজিত রয়েছেন তাদের ২ মাসের অতিরিক্ত বেতন প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তালিকা পাঠালে অর্থমন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারিদের জন্য অর্থ বরাদ্দ করবে।
এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. এনামুল হক জানান, কারা সেবায় নিয়োজিত ছিলেন তাদের শনাক্তের কাজ চলছে। যেসব প্রতিষ্ঠানের শনাক্ত সম্পন্ন হয়েছে তাদের তালিকা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সব প্রতিষ্ঠানের তালিকা সম্পন্ন হয়নি। তা ছাড়া কোভিড সেবা এখনো হাসপাতালগুলোতে চলছে। সুতরাং এখনি চূড়ান্ত তালিকা প্রণয়ন সম্ভব না। তার মতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে ৬১০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের তালিকা আমরা পেয়েছি।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বাজেটে (২০২০-২১) স্বাস্থ্যখাতে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ থেকে কোভিড টিকা ক্রয়, অতিরিক্ত বেতন, সম্মানি দেয়া হচ্ছে। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে এই অর্থ থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তালিকা পাঠালে অর্থমন্ত্রণালয় প্রয়োজনে যাচাই করে অর্থ ছাড় করে। অর্থ মন্ত্রণালয় থেকে জানা যায়, কোভিড আক্রান্ত রোগীদের সেবা প্রদান করে কোভিড আক্রান্ত হয়েছেন এমন কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা ডিসেম্বর পর্যন্ত ছিল প্রায় সাড়ে ৫ হাজার। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ডিসেম্বর পর্যন্ত ৪২ জন। তাদের ১৬.২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১ জন নারীও রয়েছেন।
উল্লেখ্য, সম্মুখ সারির যেকোন সরকারি কর্মকর্তা ও কর্মচারি, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্য, মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তা কর্মচারি যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের কিংবা যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূণ বাবদ বিশেষ অর্থ প্রদান করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us