শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‘আজ থেকে বন্ধ অন দ্য স্পট রেজিস্ট্রেশন’বললেন জাহিদ মালেক

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রেজিস্ট্রেশন ছাড়া অন দ্য স্পটে আর টিকা দেওয়া হবে না। আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপর টিকা নিতে হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে এমআইএস ইউনিট, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অন দ্যা স্পটে রেজিস্ট্রেশনের সুযোগ আর থাকছে না। ভবিষ্যতে আবারও অন দ্যা স্পটে টিকার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হতে পারে। আপাতত আজ তা থেকে বন্ধ থাকবে। টিকা নিয়ে যারা নানা রকম কথা-সমালোচনা করছে তারাই এখন আগে টিকা নিচ্ছেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সব সেক্টর সেবা দিয়ে যাচ্ছে ,শিক্ষা দিয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক বড় কর্মযজ্ঞ। আমাদের শিশু মৃত্যুর হার কমেছে। নানা দুর্যোগে আমাদেরকে দৌড়াতে হয়।

মন্ত্রী আরও বলেন, আমরা যদি ঠিকঠাক মতো ডাটা পাই তাহলে আমরা জানতে পারবো আমাদের কোন এলাকায় কোন রোগ বেশি হচ্ছে। ফলে আমরা সহজে পদক্ষেপ নিতে পারবো। রোগগুলো কারণ সম্পর্কে ভালো করে জানতে পারবো। ইতোমধ্যে আইসিটি বিভাগের উপদেষ্টা সঙ্গে মিটিং হয়েছে, আমাদের ডাটাবেজের কাজ এগিয়ে যাচ্ছে। অনলাইন ডাটাবেজের মাধ্যমে স্বাস্থ্য খাতের নানান বিষয় সহজে জানতে পারবো। আমরা চাই বাংলাদেশের প্রতিটি জেলা পেপারলেস হোক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মন্দা কাটিয়ে আমরা প্রতিটি সেক্টর এগিয়ে যাচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানুর সভাপতিত্বতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us