শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  পোল্যান্ড আজ বৃহস্পতিবার জানিয়েছে, সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আলোচনার জন্য তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি এ আহ্বান জানালো।পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পোল্যান্ড বলেছে, ড্রোন হামলা কোনো দুর্ঘটনাজনিত ঘটনা নয়। এটিকে পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ।তবে, মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো যে রাশিয়ার ছিল এমন কোনো প্রমাণ নেই।২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, ন্যাটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায়, পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us