শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, সুনামির আশঙ্কা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয় প্রশান্ত মহাসাগরের দক্ষিণে। বুধবার (১০ ফেব্রুয়ারি)’র এই ভূমিকম্পের কারণে বছরের শুরুতেই সুনামির আতঙ্কে অস্ট্রেলিয়া। সতর্কতা জারি করা হয়েছে উত্তর নিউজিল্যান্ডেও।

 

অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি থেকে জানানো হয়েছিল ভূমিকম্পের পাঁচ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে। জানা যায়, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব অস্ট্রেলিয়ার থেকে ৩৪০ মাইল দূরে। ভূমিকম্পের রেশ পৌঁছেছে উত্তর নিউজিল্যান্ডেও।

উত্তর নিউজিল্যান্ডে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূ-তত্ত্ববিদ সুজীব কর জানিয়েছেন, অত্যাধিক সক্রিয় হয়ে উঠেছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই প্লেটের একেবারেই দক্ষিণে ভানুয়া ২ অঞ্চল। সেই অঞ্চলটিই ভূমিকম্পের উৎসস্থল। ওই অঞ্চলে ইতিমধ্যেই ৬.২-র থেকে বেশি মাত্রায় আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু তাই নয়, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট সক্রিয়তার কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপগুলিতে বারবার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us