শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ এবং এই লক্ষ্যেই ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।

গারসেটি শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা দেখা করেছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গ সেই কথোপকথনের একটি প্রধান বিষয় ছিল। আমরা কীভাবে বাংলাদেশকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারি? কীভাবে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংঘটিত করতে পারে এবং বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়। আমরা সকলেই একটি স্থিতিশীল, সমৃদ্ধ, সহনশীল বাংলাদেশ দেখতে চাই। এ বিষয়ে ভারত, আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িত। সুতরাং, আমি মনে করি যুক্তরাষ্ট্র ও ভারতকে এ বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।’

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এরিক গারসেটি বলেছেন, বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। যেকোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সব সময় ভালো হবেই এমনটা বলা যায় না বলে গারসেটি মন্তব্য করেন। তার মতে, বিষয়টি ইতিবাচক হতে পারে যদি বিশ্বের অন্যান্য সম্প্রদায় তা গ্রহণ করে এবং দেখে যে, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মিল রয়েছে।

সূত্র : টিওআই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us