শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও সংস্কার কার্যক্রমকে সমর্থন করি: ইআইবির ভাইস প্রেসিডেন্ট

Reporter Name
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছেন সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। তিনি বলেছেন, ‘আমরা খুব চ্যালেঞ্জিং সময়ে (বাংলাদেশে) এসেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সংস্কার এজেন্ডাকে আমরা সমর্থন করি।’

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বিয়ার বলেন, ‘সহায়তা দিতে ইইউর প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। আমরা সবকিছুই করতে পারি, দয়া করে আমাদের বলবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেবল কাজ করছে না, (তাদের কাজের) ফলাফলও আছে। তবে এটি দৃশ্যমান করাও গুরুত্বপূর্ণ।’

বর্তমান সময়কে উপযুক্ত উল্লেখ করে ড. ইউনূস দুর্নীতি রোধ, জ্বালানিতে সবুজ রূপান্তর এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও সংলগ্ন অঞ্চল ও নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরে স্থাপনা নির্মাণেও ইআইবির সহায়তা কামনা করেছেন।

আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও সংস্কার কার্যক্রমকে সমর্থন করি: ইআইবির ভাইস প্রেসিডেন্ট

প্রধান ‍উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। ড. ইউনূস বলেন, ‘এ অঞ্চলের সর্ববৃহৎ বন্দর বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মিয়ানমারকেও উপকৃত করবে।’

তিনি গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে তার বৈঠকের কথাও স্মরণ করেন। বৈঠকে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার সম্ভাব্য ক্ষেত্র এবং জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে বাংলাদেশের ক্রমবর্ধমান স্থানান্তর নিয়ে আলোচনা করেছিলেন।

প্রধান উপদেষ্টা সম্প্রতি ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে তার বৈঠকে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনার কথাও উল্লেখ করেন। ড. ইউনূস আগামী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে ‘স্থানীয় সরকার’ হিসেবে গড়ে তোলা নিশ্চিত করতে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us