শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার

Reporter Name
  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলায় বিভিন্ন অভিযোগ রয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটি জাতির আকাঙ্ক্ষা। আমরা অত্যন্ত আশাবাদী।’

সরকারের মেয়াদকালে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সরকারের অন্যতম অংশীদার এবং আশা করা যায় যে পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে নজর দেবে, কারণ এটি প্রজন্মের বিষয়।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের চাপ অব্যাহত থাকবে এবং বিশ্বব্যাপী এই চাপ তৈরি করা হবে।’

ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকার। আমরা এই পদক্ষেপ থেকে পিছিয়ে আসব না।’ এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৩ জানুয়ারি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যোগাযোগ করা হয়েছে, তবে এর বেশি কিছু বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’

অন্যদিকে, ১ জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘২০২৫ সালে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়, দুই দেশের মধ্যে বহু দ্বিপাক্ষিক বিষয় রয়েছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একটি বিষয়, তবে দুই দেশের পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নিয়ে একসঙ্গে এগিয়ে যাব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us