নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে জানিয়েছেন, ফিলিস্তিনের হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোনে জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালের ২৬ অক্টোবর আজারবাইজানে অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিন সরকারের এই উদ্যোগের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
সে সময় তিনি সড়কটি উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছিলেন।
Leave a Reply