শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

Reporter Name
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নাসির উদ্দিন ইউএনবিকে জানান, দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। ৩টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান জানান, শুক্রবার এশার নামাজের পর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us