শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া ট্রেন চলাচল শুরু

Reporter Name
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যোগাযোগ আরো সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন।রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় ফাওজুল করিম খান বলেন, ‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা–জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী–ঢাকা ও নারায়ণগঞ্জ–ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব।’

ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্র ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us