শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের

Reporter Name
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, ‘যা ঘটছে, তা সম্পূর্ণ পাগলামি।’ টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে ট্রাম্প বলেন, ‘এটা পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরও খারাপ করে ফেলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।’ তবে কী ট্রাম্পের আমলে ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে চলেছে? ট্রাম্পের এই মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে।

প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন, তিনি দ্রুত এ যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে চাননি। তিনি টাইমকে বলেছেন, সাহায্য করার জন্য তার কাছে ‘দারুণ একটি পরিকল্পনা আছে’। কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন, তবে ‘সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে’। তিনি ইউক্রেনকে পরিত্যাগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই এবং আপনি যদি একটি চুক্তিতে উপনীত হতে চান, তার জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়।’
টাইমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষের নিহত হওয়ার সংখ্যা নিয়েও হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। বিশেষ করে গত মাসে হতাহতের সংখ্যায় তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। একটি চুক্তিতে উপনীত হওয়া উভয় পক্ষের জন্যই ভালো হবে।’ যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের প্রবেশকে তিনি ‘খুবই জটিল বিষয়’ বলেও মন্তব্য করেছেন। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত সপ্তাহান্তে প্যারিসে তিনি জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্র : রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us